Friday, April 13, 2012
Monday, March 19, 2012
মস্কোতে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার উদ্দ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত
এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখা গত ১৮ মার্চ রোববার মস্কোর স্থানীয় চামেলী রেস্টুরেন্টে নানা কর্মসূচির আয়োজন করে। দুপুরে জাতীয় পতাকা উত্তোলন ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সভাপতি ডঃ শহিদুল হকের(শানু) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনীর উপর স্মৃতিচারণ এবং একাত্তর সালের স্বাধীনতায় তাঁর ভূমিকা, ত্যাগ ও পরবর্তিতে দেশগড়ার ক্ষেত্রে তাঁর স্বপ্নের কথা তুলে ধরেন।
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ডঃ শহিদুল হক(শানু)তার দেওয়া বক্তব্যে বলেন , ‘বঙ্গবন্ধু ছিলেন সাধারণ মানুষের নেতা। বঙ্গবন্ধুর আদর্শ পথ অনুসরণ করে সবাইকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে, তাহলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারব’ ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এট্যাসি কাজী দেলোয়ার হোসেন, বাংলাদেশ এ্যালুমনাই এ্যাসোসিয়েশন রাশিয়ার সাধারণ সম্পাদক ড.শফিকুল ইসলাম, বাংলাদেশি বিজনেসম্যান এ্যাসোসিয়েশনের (আরবিসিসিআই ) সভাপতি সভাপতি ফিরোজ-উল-আলম খান প্রমুখ।
আলোচনা সভা শেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মস্কোতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নানা পেশার প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।Friday, February 10, 2012
স্বাধীনতা সংগ্রামে সোভিয়েত ইউনিয়নের ভুমিকা
![]() |
মার্চ ১৯৭২, রাষ্ট্রীয়
সফরে ক্রেমলিনে বঙ্গবন্ধু ও ব্রেজনেভ
|
![]() |
মার্চ ১৯৭২, মস্কোর রেড
স্কোয়ারে বঙ্গবন্ধু
|
বিংশ
শতাব্দীর ষাট এবং সত্তুর দশকে সমগ্র বিশ্বে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার
প্রভাব ছিল খুব বেশি | স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত ফলাফলে সোভিয়েত রাশিয়া এবং সমাজতান্ত্রিক
দেশসমূহ গুরত্বপূর্ণ অবদান রাখে |
১৯৭১
সালের এপ্রিল মাসে সোভিয়েত রাশিয়ার কম্যুনিস্ট পার্টির তত্কালীন সেক্রেটারি জেনারেল
ব্রেজনেভ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়ার নিকট পূর্ব পাকিস্তানের অবস্থা ও বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারের ব্যাপারে জানতে চেয়ে এবং উদ্বেগ প্রকাশ করে চিঠি
দেন | জুন মাসের ‘৭১ সালে স্বাধীনতার পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে
বিচারপতি আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল সোভিয়েত রাশিয়া,
পোল্যান্ড, হাঙ্গেরি ও পূর্ব জার্মানি সফর করেন | এ সফরের পর ‘৭১ এর জুলাই মাস থেকেই পূর্ব ইউরোপের কুটনৈতিক সমর্থন অনেকটা নিশ্চিত
হয়ে যায় | সোভিয়েত রাশিয়ার প্রচেষ্টায় বিশ্বের সমাজতান্ত্রিক দেশসমূহের মধ্যে
একমাত্র চীন ছাড়া সবাই বাংলাদেশ ইস্যুতে ঐক্যবদ্ধ হয় | জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
সদস্য পোল্যান্ড বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় |
বাংলাদেশে
মুক্তিযোদ্ধাদের হাতে মার খেয়ে পাকিস্তান হানাদার বাহিনী যখন নাস্তানাবুদ, ঠিক তখনই
পাকিস্তানের বেগতিক অবস্থা দেখে কিসিঞ্জার এর পরামর্শে প্রেসিডেন্ট নিক্সন সপ্তম নৌবহরকে
ভারত মহাসাগরের দিকে অগ্রসর হতে নির্দেশ দেন | সোভিয়েত রাশিয়ার নেতৃবৃন্দ পরিস্থিতির
সার্বিক মূল্যায়নের পর আর নীরব থাকতে পারেনি | ভ্লাদিভস্তকে অবস্থানরত পারমানবিক মিসাইলবাহী
সোভিয়েত নৌবহরকে (Pasific
fleet) প্রশান্ত মহাসাগর হয়ে অতি দ্রুত
বঙ্গোপসাগরের মুখে অবস্থান গ্রহণ এবং সপ্তম নৌবহর শক্তি প্রয়োগের চেষ্টা করলে তা প্রতিহত
করবার নির্দেশ দেন সোভিয়েত নেতা ব্রেজনেভ | সপ্তম নৌবহর যখন মালাক্কা প্রণালী অতিক্রম
করছে ঠিক তখনই ভারত মহাসাগরব্যাপী সোভিয়েত নৌবহরের প্রতিরোধ ব্যবস্থা প্রস্তুত | এমতাবস্থায়
পাকিস্তানের মুরুব্বিরা আর উচ্চবাচ্য করার এবং সন্মুখে অগ্রসর হবার চেষ্টা করেনি |
ঠিক একইভাবে ভারতকে গণচীনের আক্রমন হতে রক্ষা করতে সোভিয়েত রাশিয়া চীন সীমান্তে বিশাল
পদাতিক বাহিনীর সমাবেশ ঘটায় |এখানে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, জাতিসংঘের নিরাপত্তা
পরিষদে কয়েকবার যুক্তরাষ্ট্র ও গণচীনের যুদ্ধ বিরতি প্রস্তাবের বিরুদ্ধে সোভিয়েত
রাশিয়ার ভেটো মুক্তিযুদ্ধকে আরও বেগবান এবং চূড়ান্ত বিজয় অর্জনে বিশেষ ভূমিকা রাখে
|
Thursday, February 9, 2012
Movie: Polashi Theke Dhanmondi
Polashi Theke Dhanmondi By Abdul Gaffar Chowdury
Directed: Abdul gaffar Chowdury
Story: Abdul gaffar Chowdury
Cinematography: Jimmy FRANDCE, Moloy, Dipok Das
Cast: Pijush Bondhopaddhay, Layla Hasan, Aminul Haq Badsha
Duration: 2:59 minutes
Friday, December 23, 2011
VIDEO: Victory Day Celebrations
Monday, December 19, 2011
Bangladesh Embassy Celebrates 40th Anniversary of Victory Day
The Bangladesh embassy in Moscow
celebrated the 40th Anniversary of Victory Day of the People’s Republic of
Bangladesh.
The celebration was held on December
18, 2011 .Details
Saturday, December 17, 2011
বঙ্গবন্ধু পরিষদের উদ্দোগে বিজয় দিবস উদযাপন
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার উদ্দোগে মহান বিজয় দিবসের ৪০তম বার্ষিকী উদযাপিত হয়েছে। মস্কোর স্থানীয় একটি
রেস্টুরেন্টে ১৬ ডিসেম্বর শুক্রবার বিজয় দিবসের তাত্পর্য নিয়ে
এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয়
সংঙ্গীত বাঁজানোর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু।আলোচনা সভায় বক্তারা দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার
দাবি জানায়।বঙ্গবন্ধু
পরিষদ রাশিয়ার সভাপতি ডঃ শহিদুল
হক(শানু)তাঁর দেওয়া বক্তব্যে বলেন ,‘বিজয়
দিবস বাঙ্গালী জাতির গৌরবময় দিন। পরাধীনতার শৃঙ্খলমুক্ত করতে যে সব বীর
শহীদ হয়েছেন তাঁদের প্রতি জানাই অকৃতিম শ্রদ্ধা’।গতকাল পূর্ণ কর্মদিবস থাকার
পরও দেশের টানে অনুষ্ঠানে উপস্থিত হওয়া বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিদের শহিদুল হক ধন্যবাদ জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,রাশিয়া আওয়ামী লীগের সাবেক
সভাপতি ডঃ শফিকুল ইসলাম,বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়ার
সভাপতি সাইদুর রহমান শাহিন এবং বিশিষ্ট কন্ঠশিল্পি ও মস্কোতে বাঙ্গালী কমিউনিটিতে
পরিচিত মুখ বিশ্বরুপ সিন্যালপ্রমুখ।আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান
পরিবেশিত হয়।
Subscribe to:
Posts (Atom)




