যথাযোগ্য মর্যাদায় রাশিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মস্কোর স্থানীয় ছামেলী রেস্টুরেন্টে ১৬ আগস্ট শনিবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডঃ শহিদুল হক (শানু)।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রাশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. শফিকুল ইসলাম, ছাত্রলীগ রাশিয়ার সভাপতি আবদুল্লাহ আল-মামুন, সাধারণ সম্পাদক ফুয়াদ আদনান বিন জামাল, ব্যাবসায়ী ও সমাজ সেবক সালাউদ্দীন প্রমুখ।






