Friday, December 23, 2011
Monday, December 19, 2011
Bangladesh Embassy Celebrates 40th Anniversary of Victory Day
The Bangladesh embassy in Moscow
celebrated the 40th Anniversary of Victory Day of the People’s Republic of
Bangladesh.
The celebration was held on December
18, 2011 .Details
Saturday, December 17, 2011
বঙ্গবন্ধু পরিষদের উদ্দোগে বিজয় দিবস উদযাপন
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার উদ্দোগে মহান বিজয় দিবসের ৪০তম বার্ষিকী উদযাপিত হয়েছে। মস্কোর স্থানীয় একটি
রেস্টুরেন্টে ১৬ ডিসেম্বর শুক্রবার বিজয় দিবসের তাত্পর্য নিয়ে
এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয়
সংঙ্গীত বাঁজানোর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু।আলোচনা সভায় বক্তারা দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার
দাবি জানায়।বঙ্গবন্ধু
পরিষদ রাশিয়ার সভাপতি ডঃ শহিদুল
হক(শানু)তাঁর দেওয়া বক্তব্যে বলেন ,‘বিজয়
দিবস বাঙ্গালী জাতির গৌরবময় দিন। পরাধীনতার শৃঙ্খলমুক্ত করতে যে সব বীর
শহীদ হয়েছেন তাঁদের প্রতি জানাই অকৃতিম শ্রদ্ধা’।গতকাল পূর্ণ কর্মদিবস থাকার
পরও দেশের টানে অনুষ্ঠানে উপস্থিত হওয়া বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিদের শহিদুল হক ধন্যবাদ জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,রাশিয়া আওয়ামী লীগের সাবেক
সভাপতি ডঃ শফিকুল ইসলাম,বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়ার
সভাপতি সাইদুর রহমান শাহিন এবং বিশিষ্ট কন্ঠশিল্পি ও মস্কোতে বাঙ্গালী কমিউনিটিতে
পরিচিত মুখ বিশ্বরুপ সিন্যালপ্রমুখ।আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান
পরিবেশিত হয়।
Sunday, November 20, 2011
ওরিয়ানা ফালাচির নেয়া শেখ মুজিবুর রহমানের সাক্ষাতকার
ইটালিয়ান সাংবাদিক ওরিয়ানা ফালাচি।
আলোচিত,সমালোচিত,নিন্দিত কিংবা নন্দিত ।ওরিয়ানা ফালাচি ২০০৬ এর ১৫ সেপ্টেম্বর মারা গেছেন।ওরিয়ানা ফালাচির নেয়া শেখ মুজিবুর রহমানের সাক্ষাত্কার নেয়া হইছিল আনোয়ার হোসেইন মঞ্জুর অনুবাদ করা ইন্টারভিউ উইথ হিস্টরি বই থেকে। ফালাচি সাক্ষাত্কার নিছিলেন ১৯৭২ সালে ফেব্রুয়ারিতে।বিস্তারিত
আলোচিত,সমালোচিত,নিন্দিত কিংবা নন্দিত ।ওরিয়ানা ফালাচি ২০০৬ এর ১৫ সেপ্টেম্বর মারা গেছেন।ওরিয়ানা ফালাচির নেয়া শেখ মুজিবুর রহমানের সাক্ষাত্কার নেয়া হইছিল আনোয়ার হোসেইন মঞ্জুর অনুবাদ করা ইন্টারভিউ উইথ হিস্টরি বই থেকে। ফালাচি সাক্ষাত্কার নিছিলেন ১৯৭২ সালে ফেব্রুয়ারিতে।বিস্তারিত
Saturday, November 19, 2011
Community News: Eid Reunion at Bangladesh Embassy
Sunday, August 21, 2011
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার উদ্দোগে জাতীয় শোক দিবস পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া গত ১৯ আগষ্ট শুক্রবার মস্কোর কিরগিজ মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু । আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনীর উপর স্মৃতিচারণ এবং একাত্তর সালের স্বাধীনতায় তাঁর ভূমিকা, ত্যাগ ও পরবর্তিতে দেশগড়ার ক্ষেত্রে তাঁর স্বপ্নের কথা তুলে ধরেন।বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ডঃ শহিদুল হক(শানু)তার দেওয়া বক্তব্যে বলেন , ‘বঙ্গবন্ধু ছিলেন সাধারণ মানুষের নেতা।বঙ্গবন্ধুর কোন তুলনা নেই।তার তুলনা তিনি নিজেই। তিনি জাতির পিতা এবং বাংলাদেশের স্থপতি’।শহিদুল হক আরও বলেন, ‘রাশিয়ায় অল্প সংখ্যক বাংলাদেশীরা আছেন তাই যখন একসাথে সব বাংলাদেশি কোথাও একত্রিত হই এবং একে অপরের সাথে কুশল বিনিময় করি যা আমাদের পারষ্পরিক সৌহার্দ্য-সম্প্রীতিকে আরও বৃদ্ধি করে তোলে’ । মস্কোর বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবাসী বাংলাদেশিদেরকে তিনি রমজানুল মোবারকের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের অন্যান নেতা কর্মীসহ মস্কোর বিভিন্ন পেশাজীবি প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।ছবি গ্যালারী
Sunday, August 14, 2011
শ্রদ্ধা-ভালোবাসায় শেখ মুজিবের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত
Friday, August 12, 2011
কমিউনিটি সংবাদ: বাংলাদেশ দুতাবাসে জাতীয় শোক দিবস পালিত
গত ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ দুতাবাস কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন দুতাবাসের রাষ্ট্রদুত ডঃ এসএম সাইফুল হক,বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি সভাপতি ডঃ শহিদুল হক(শানু)ও সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু ।
Sunday, July 10, 2011
Bangabhandhu Society successfully completed summer picnic
Bangabhandhu Society,Russia have successfully completed annual summer picnic 2011.Would you like to see our picnic photos? .Then click here: annual summer picnic photos or you can check your photo gallery.
Tuesday, May 17, 2011
কমিউনিটি সংবাদ : মস্কোতে কবি গুরুর সার্ধশত জন্মজয়ন্তী পালিত
![]() |
| অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একাংশ |
মস্কো,১৭ মে:: মস্কোতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে।বাংলাদেশ প্রবাসী পরিষদের উদ্যোগে গত ১৪ মে স্থানীয় একটি রেঁস্তোরায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সংগঠনের সভাপতি জনাব সাইদুর রহমান শাহীনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মস্কো দুতেবাসের ডিফেন্স এট্যাচি এয়ার কমান্ডার এম.গোলাম হায়দার,প্রবীন সাংবাদিক ডঃ হিতাংসু দাশগুপ্ত,হিন্দুস্তানি সমাজের সভাপতি ডঃ রথীন্দ্রনাথ চ্যাটার্জী,বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ডঃ শহিদুল হক(শানু),বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া ও রাশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি ডঃ শফিকুল ইসলামপ্রমুখ।আলোচনা অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এবং কর্ম সম্পর্কে আলোচনা করেন।প্রবীন সাংবাদিক ডঃ হিতাংশু দাশগুপ্ত বলেন ,আমদের রবীন্দ্র চর্চাকে এগিয়ে নিতে হবে,যা আমাদের শক্তিশালী করে তুলবে। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন গুহ।আলোচনা অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।অনুষ্ঠানে মস্কোতে বসবাসরত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাঙালীরা উপস্থিত ছিলেন।
Thursday, April 14, 2011
Interview of Bangabandhu Sheikh Mujibur Rahman
Famous British TV personality David Frost took this interview of Bangabandhu Sheikh Mujibur Rahman a few days after his return from the Pakistani Jail. This is the interview where Bangabandhu claimed 3 millions of bengali were butchered by the Pakistani army and he requested the world to come forward and help to try the war criminals and reconstruct the newborn nation.
Monday, April 11, 2011
প্রবাসী বাংলাদেশীদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠিত
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডা.দিপু মনি এমপি বলেছেন,বাঙ্গালী জাতি বীরের জাতি;আমাদের মেরুদন্ড আছে।আমরা জেলীফিস না!।পররাষ্ট্রমন্ত্রী গত ৭ এপ্রিল মস্কোস্থ প্রবাসী বাংলাদেশীদের সাথে এক মতবিনিময় সভায় এই কথা বলেছেন।দুতাবাসের মিলনায়তনে অনুষ্ঠিত ঐ সভায় পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সাথে দুতাবাসের রাষ্ট্রদুত ড.এস এম সাইফুল হক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-রাশিয়ার মধ্যে বাংকে লেনদেন শুরু করা,বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক রাশিয়ায় আনা এবং রেডিও রাশিয়া থেকে পুনরায় বাংলা ভাষায় রেডিও সম্প্রচার চালু করতে রুশ সরকারকে অনুরোধ করার মত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়বলী আলোচনায় স্থান পায়।মস্কোতে বসবাসরত বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু পরিষদ,রাশিয়ার সভাপতি ডঃ শহিদুল হক(শানু) বলেছেন,মস্কোতে প্রবাসী বাংলাদেশীদের এখন অনেকগুলো সংগঠন রয়েছে।বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিহাস ও ঐত্যিহ ফুটিয়ে তুলতে এই সংগঠনসমূহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে।তিনি আরও বলেন,যত বেশী সংগঠন,তত বেশী অনুষ্ঠান এবং তাতে পরষ্পরের সাথে যোগাযোগও অনেক বেশী হয়।
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া ও রাশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি ডঃ শফিকুল ইসলাম অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে বলেছেন,যদিও আওয়ামী লীগ সরকার বর্তমানে পুরো দেশেই ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে কিন্তু সেই হারে তা প্রচারিত হচ্ছে না।তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন রাশিয়া সফর যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুগান্তকারী অধ্যায়ের সূচনা করবে।
ভিডিওবঙ্গবন্ধু পরিষদ রাশিয়া ও রাশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি ডঃ শফিকুল ইসলাম অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে বলেছেন,যদিও আওয়ামী লীগ সরকার বর্তমানে পুরো দেশেই ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে কিন্তু সেই হারে তা প্রচারিত হচ্ছে না।তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন রাশিয়া সফর যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুগান্তকারী অধ্যায়ের সূচনা করবে।
স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ অংশগ্রহন করেছে
মস্কোস্থ বাংলাদেশ দুতাবাস কর্তৃক আয়োজিত বাংলাদেশের ৪০তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ অংশগ্রহন করেছে।৫ এপ্রিল দুতাবাসের মিলনায়তনে আয়োজিত ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডা.দিপু মনি এমপি।অনুষ্ঠানে দুতাবাসের রাষ্ট্রদুত ড.এস এম সাইফুল হক,দুতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য,মস্কোতে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশী এবং শিক্ষার্থীসহ উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী অতিথি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের এক পর্যায় বঙ্গবন্ধু পরিষদের পক্ষথেকে সভাপতি ডঃ শহিদুল হক(শানু) ও সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু পররাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ।
Sunday, April 10, 2011
পররাষ্ট্রমন্ত্রীকে বঙ্গবন্ধু পরিষদের পক্ষথেকে শুভেচ্ছা
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।ডঃ শহিদুল হক(শানু)কে সভাপতি ও শাহরিয়াজ মিতুকে সাধারণ সম্পাদক করে মোট ৫০ সদস্যের কমিটি গঠন করা হয়।স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গত ২৭ মার্চ রবিবার মস্কোর স্থানীয় একটি রেস্তোরায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সাথে নতুন কমিটির পরিচয় করিয়ে দেওয়া হয়।

নতুন কার্যনির্বাহী কমিটি গঠন প্রসঙ্গে নব-নির্বাচিত সভাপতি ডঃ শহিদুল হক(শানু)সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,১৯৭৯ সালে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখা গঠিত হয়।আমি আশা করছি,আগামী দিনে সংগঠনটি আরও শক্তিশালী হবে।তিনি জাতির জনকের আদর্শকে সমুন্নত রেখে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়াকে আরও গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান
Subscribe to:
Posts (Atom)





