Wednesday, December 26, 2012

বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্রলীগ রাশিয়া শাখার উদ্যোগে ৪১তম বিজয় দিবস পালিত


যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু পরিষদ ও  ছাত্রলীগ রাশিয়া শাখার উদ্যোগে ৪১তম মহান বিজয় দিবস  উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে গত ২৩ ডিসেম্বর  রোববার মস্কোর স্থানীয় ছামেলী রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সভাপতি ডঃ শহিদুল হকের (শানু) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সহসভাপতি বেলায়েত হোসেন (বাবুল), আওয়ামী লীগ রাশিয়ার প্রাক্তন সভাপতি ড. শফিকুল ইসলাম, ছাত্রলীগ  রাশিয়া শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক ফুয়াদ আদনান বিন জামাল  প্রমুখ।

বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ডঃ শহিদুল হক(শানু)  বলেন,  '' দেশের বর্তমান রাজনীতি  মানুষকে বিভক্ত করে ফেলেছে। আদর্শের রাজনীতির চেয়ে প্রতিহিংসার রাজনীতি মূখ্য হয়ে উঠেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় মৌলিক প্রশ্নে ঐক্যবদ্ধ জাতির বিকল্প নেই।''


বক্তারা যে কোন মুল্যে জামাত-শিবির প্রতিহত ও যোদ্ধাপারাধীদের বিচার তরান্বিত করার আহবান জানান।


মস্কোতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নানা পেশার প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






No comments:

Post a Comment