Sunday, August 19, 2012

শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী পালিত

বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার উদ্দ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। মস্কোর স্থানীয় ছামেলী রেস্টুরেন্টে গত শুক্রবার আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার পার্টির আয়োজন করা হয়। 


বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সভাপতি ডঃ শহিদুল হকের(শানু) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু। 




অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে কাজী দেলোয়ার হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়ার সভাপতি সাইদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক রবীন গুহ ও ব্যাবসায়ী ও সমাজ সেবক সালাউদ্দীনসহ আরও অনেকে। 



বক্তারা বঙ্গবন্ধুর জীবনীর উপর স্মৃতিচারণ এবং একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে তাঁর ভূমিকা, ত্যাগ ও পরবর্তিতে দেশগড়ার ক্ষেত্রে তাঁর স্বপ্নের কথা তুলে ধরেন।


মস্কোতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নানা পেশার প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।   সূত্র: রুশ বাংলা নিউজ