নিজস্ব প্রতিবেদক, মস্কো, মার্চ ৩১, ২০১৪
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান
কামাল বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে দূর্নীতি কমাতে
পেরেছে এবং ভবিষ্যতে আরও কমাতে পারবে। সরকারকে এ কাজে সহযোগিতা করতে প্রবাসীদেরও
এগিয়ে আসতে হবে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রোববার বিকেলে মস্কোর
স্থানীয় ছামেলী রেস্টুরেন্টে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার উদ্যোগে আয়োজিত এক
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সভাপতি ডঃ
শহিদুল হকের(শানু) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ
সম্পাদক শাহরিয়াজ মিতু।
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের
তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আসাদুজ্জামান খান কামাল বলেন,মার্চ মাস বাঙালির অহংকারের মাস। এ মাসে আমরা স্বাধীনতা পেয়েছি। মার্চ
মাস এলেই বাঙালি জাতি আনন্দে উজ্জীবিত হয়ে ওঠে। স্বাধীনতা বাঙালির হাজার বছরের
শ্রেষ্ঠ অর্জন।
মহান স্বাধীনতা যুদ্ধে এবং
স্বাধীনতাযুদ্ধের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অভূতপূর্ব সাহায্য-সহযোগিতা প্রদান
করায় রুশ জনগনের প্রতি প্রতিমন্ত্রী কৃতজ্ঞতা জানান।
 |
| স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল |
আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, আমি দেখেছি
মাইলের পর মাইল জুড়ে আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি; খাল-বিলে
ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃত লাশের স্তুপ! দীর্ঘকালের পরাধীনতার গ্লানি থেকে বেরিয়ে
বাঙালির আত্মমর্যাদা প্রতিষ্ঠার ভিত্তি তৈরি হয়েছিল ১৯৭১ সালের ২৬ মার্চ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
স্বপ্নের সুখী-সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে
সহযোগিতা করতে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ডঃ শহিদুল
হক(শানু) বলেন, দিনবদলের হাতছানি নিয়ে রাষ্ট্র
ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে মুক্তিযুদ্ধের চেতনার সরকার। দেশের মানুষ আজ যুদ্ধাপরাধী ও
জঙ্গিবাদমুক্ত একটি অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তোলার আকাংখায় উজ্জীবিত।
 |
| বক্তব্য রাখছেন বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া
শাখার সভাপতি ডঃ শহিদুল হক(শানু) |
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ছাত্রলীগ রাশিয়া শাখার সাধারণ সম্পাদক ফুয়াদ আদনান বিন জামাল,সভাপতি আবদুল্লাহ আল-মামুন, রাশিয়া আওয়ামী
লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. শফিকুল ইসলাম,স্বরাষ্ট্র
মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা,মস্কোতে নিযুক্ত
বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক প্রমুখ।
 |
| বক্তব্য রাখছেন রাশিয়া আওয়ামী লীগের
প্রতিষ্ঠাতা সভাপতি ড. শফিকুল ইসলাম |
 |
| বক্তব্য রাখছেন মস্কোতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক |
 |
বক্তব্য রাখছেন বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সাধারণ
সম্পাদক শাহরিয়াজ মিতু
|
 |
| বক্তব্য রাখছেন ছাত্রলীগ রাশিয়া শাখার সভাপতি আবদুল্লাহ আল-মামুন |
মস্কোতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নানা
পেশার প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।