Tuesday, March 26, 2013

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত


যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার উদ্দ্যোগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। 
 এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখা গত ২৪ মার্চ রোববার মস্কোর স্থানীয় ছামেলী রেস্টুরেন্টে নানা কর্মসূচির আয়োজন করে।
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সভাপতি ডঃ শহিদুল হকের(শানু) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনীর উপর স্মৃতিচারণ এবং একাত্তর সালের স্বাধীনতায় তাঁর ভূমিকা, ত্যাগ ও পরবর্তিতে দেশগড়ার ক্ষেত্রে তাঁর স্বপ্নের কথা তুলে ধরেন।
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ডঃ শহিদুল হক(শানু)তার দেওয়া বক্তব্যে বলেন , ‘বঙ্গবন্ধু ছিলেন সাধারণ মানুষের নেতা। বঙ্গবন্ধুর আদর্শ পথ অনুসরণ করে সবাইকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে, তাহলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারব
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রাশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. শফিকুল ইসলাম, বাংলাদেশ প্রবাসী পরিষদ রশিয়ার সভাপতি কল্লোল দাশ, ছাত্রলীগ রাশিয়ার সভাপতি আবদুল্লাহ আল-মামুন প্রমুখ।
মস্কোতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নানা পেশার প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।









Wednesday, March 20, 2013

রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান আর নেই: বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার শোক প্রকাশ

রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান আর নেই। বাংলাদেশ সময় বুধবার ৪.৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখা। এক বিবৃতিতে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সভাপতি শহিদুল হক (শানু) বলেন,  এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক হারালো। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


Sunday, March 3, 2013

শেখ হাসিনার সাথে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার নেতা কর্মীদের সাক্ষাত


আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ১৬ জানুযারি মস্কোর প্রেসিডেন্ট হোটেলে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সভাপতি শহিদুল হক (শানু)। দেশের উন্নয়নে প্রবাসীদের কি ধরনের ভুমিকা নেওয়া উচিত এবং যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টিতে প্রবাসীদের ভুমিকা নিয়ে আলাপ হয়। দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশের কোন সরকারপ্রধান রাশিয়ায় রাষ্ট্রীয় সফর করায় বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। এ সময় বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার  সাধারণ সম্পাদক  শাহরিয়াজ মিতুসহ অন্যান্য কর্মীরা উপস্থিতি ছিলেন।

উল্লেখ্যবাংলাদেশের দ্বিতীয় সরকারপ্রধান হিসাবে গত ১৪ জানুয়ারি তিনদিনের সফরে মস্কো আসেন শেখ হাসিনা। ১৯৭২ সালে মস্কো সফরে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।