যথাযথ মর্যাদায় রাশিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্রলীগ রাশিয়ার শাখা যৌথ উদ্যোগে ২১ মার্চ শনিবার মস্কোর ইকেতেরিনা রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু।
এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্রলীগ রাশিয়ার শাখা যৌথ উদ্যোগে ২১ মার্চ শনিবার মস্কোর ইকেতেরিনা রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু।
পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়।
এরপর বঙ্গবন্ধুর বর্নাঢ্য জীবনীর ওপর প্রবন্ধ পাঠ করে শোনান বাংলাদেশি ছাত্র আকিকুল ইসলাম লিয়ন।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনীর ওপর স্মৃতিচারণ এবং স্বাধীনতা যুদ্ধে তাঁর ভূমিকা,ত্যাগ ও পরবর্তিতে দেশগড়ার ক্ষেত্রে তাঁর স্বপ্নের কথা তুলে ধরেন।
রাশিয়া ছাত্রলীগর সভাপতি আবদুল্লাহ মামুন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা অভিন্ন ও অবিচ্ছেদ্য। তাঁর আদর্শকে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করার আহবান জানান তিনি।’
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহিদুল হক বলেন,‘বঙ্গবন্ধু একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর সততা, সাহস, আর কর্মের কারণেই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি।’
তিনি আরো বলেন, ‘একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে ও জনগনের স্বার্থ রক্ষায় বঙ্গবন্ধুর দেখানো পথ আমাদের অনুসরন করতে হবে। এজন্য তরুন সমাজকে এগিয়ে আসতে হবে। লেখাপড়ার মাধ্যমে তরুন সমাজকে বঙ্গবন্ধু সম্পর্কে আরো বেশি করে জানার আহবান জানান তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রলীগর সাধারণ সম্পাদক ফুয়াদ বিন জামাল, ব্যাবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ সালাউদ্দিন, ফরিদউদ্দীন, বাংলাদেশ প্রবাসী পরিষদের সভাপতি কল্লোল দাশ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসীমউদ্দীন, মিজানুর রহমান, নুরুন নাহার, বিজন সাহা, রবীন গুহ প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে সভাপতি শহিদুল হক কেক কাটেন ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীসহ মস্কোতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নানা পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।



