রাশিয়ায় বঙ্গবন্ধু পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা
অনুষ্ঠিত হয়েছে। বুধবার মস্কোর স্থানীয় একটি ক্যাফেতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী বছরের সংগঠনের বার্ষিক
কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
এতে সভাপতিত্ব করেন সভাপতি রফিকুল
ইসলাম মিয়া আরজু। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমএম তমাল পারভেজ।
সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল
হক শাকিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ও সভাপতি শাহরিয়াজ মিতু।
বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু এবং
সোভিয়েত ইউনিয়নের ভূমিকা শিরোনামে বই প্রকাশ, ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন
দিবস উদযাপন, জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর
জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত হয়।
মস্কোতে অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী
আল ইমরান ও রহমাতুল্লাহ শুভর জন্য আগামী এক বছরের শিক্ষা বৃত্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক
রফিকুল ইসলাম মিয়াকে সভাপতি ও একই ব্যাংকের আরেক পরিচালক প্রকৌশলী তমাল এস এম
পারভেজকে সাধারণ সম্পাদক করে ৭৮ সদস্যের বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার নতুন কমিটি
গঠন করা হয়।




No comments:
Post a Comment