Tuesday, July 3, 2012

বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


         


আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখা তাদের বার্ষিক বনভোজন উদযাপন করেছে ।
গত ১ জুলাই আয়োজিত ঐ বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক।
মস্কোতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী নাগরিক, ব্যবসায়ী, বাংলাদেশি সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,ছাত্র-ছাত্রী এবং বিদেশি নাগরিক উপস্থিত ছিলেন।


মস্কো রিং রোড থেকে মাত্র ১৮ কিলোমিটার অদূরে পেইন্টবল ক্লাব 'অলিম্পিয়েছ' নামক স্থানের এক মনোরম প্রাকৃতিক পরিবেশে এই বনভোজন আয়োজন করা হয়।
বনভোজনের আয়োজক বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখাকে ধন্যবাদ জানিয়ে দেওয়া এক বিবৃতিতে বলেন, প্রবাসের মাটিতে সব বাংলাদেশি নাগরিকদের নিয়ে এ ধরণের অনুষ্ঠান আয়োজন করায় আমি বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, এখানে আজ আমরা কয়েক প্রজন্মের প্রবাসী বাঙ্গালীরা জড়ো হয়েছি।
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সভাপতি ডঃ শহিদুল হক (শানু) নিজের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার পক্ষ্য থেকে আজকের বনভোজনে মস্কোর সব কমিউনিটির সদস্যকে দাওয়াত করেছি। সবাইকে নিয়ে মিলেমিশে একটা সুন্দর উৎসব আয়োজনের চেষ্টা করেছি। বনভোজনে উপস্থিত হওয়ার জন্য শহিদুল হক রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হককে বিশেষ ধন্যবাদ জানান।



এবারের বনভোজনে লটারির ১ম পুরুস্কার ছিল একটি হুন্দাই ব্যান্ডের গাড়ি। ৪টি প্রতিষ্ঠান গাড়িটির স্পন্সর করে। ২য় পুরুস্কার হিসেবে ৭ দিনের প্যাকেজ ট্যুরের স্পন্সর করে রাশিয়ার প্রথম পূর্নাঙ্গ অনলাইন বাংলা পত্রিকা রুশ বাংলা নিউজ ডটকম(আরবিএন)। 



   
                                         আরও ছবি..