![]() |
| অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একাংশ |
মস্কো,১৭ মে:: মস্কোতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে।বাংলাদেশ প্রবাসী পরিষদের উদ্যোগে গত ১৪ মে স্থানীয় একটি রেঁস্তোরায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সংগঠনের সভাপতি জনাব সাইদুর রহমান শাহীনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মস্কো দুতেবাসের ডিফেন্স এট্যাচি এয়ার কমান্ডার এম.গোলাম হায়দার,প্রবীন সাংবাদিক ডঃ হিতাংসু দাশগুপ্ত,হিন্দুস্তানি সমাজের সভাপতি ডঃ রথীন্দ্রনাথ চ্যাটার্জী,বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ডঃ শহিদুল হক(শানু),বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া ও রাশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি ডঃ শফিকুল ইসলামপ্রমুখ।আলোচনা অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এবং কর্ম সম্পর্কে আলোচনা করেন।প্রবীন সাংবাদিক ডঃ হিতাংশু দাশগুপ্ত বলেন ,আমদের রবীন্দ্র চর্চাকে এগিয়ে নিতে হবে,যা আমাদের শক্তিশালী করে তুলবে। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন গুহ।আলোচনা অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।অনুষ্ঠানে মস্কোতে বসবাসরত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাঙালীরা উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment