বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া
শাখার পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানানো হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় বলা
হয়, বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় ধর্মীয় আনন্দ উৎসব হচ্ছে পবিত্র ঈদুল আযহা । ঈদ উৎসব
মানব মনের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে। ঈদুল
আযহার উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও
সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল
মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা,বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের
মনকে এক স্বর্গীয় শান্তি ও সস্প্রীতির চেতনা দান করে ঈদুল আযহার উৎসব।
ঈদুল আযহা উপলক্ষে
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা
।

No comments:
Post a Comment