নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৭তম
জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মস্কোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশু মেলা।
আগামী
১৮ মার্চ শনিবার বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক তমাল পারভেজ জানান, এ শিশু মেলায় প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান –এর আদর্শ ও দেশপ্রেম উপস্থাপন করা হবে।
স্থানীয় লুনাচার্সকাভা সাংস্কৃতিক
কেন্দ্রে অনুষ্ঠিতব্য ওই আয়োজনে শিশু মেলা ছাড়াও আরও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও
আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের
রাষ্ট্রদূত সাইফুল হক।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অনিল দিক্ষশিত ও তাঁর দল। তাঁরা
পরিবেশন করবেন “অতঃপর দুর্বোধ্যতার বিপরীতে উত্থান” শীর্ষক নৃ-গোষ্ঠীর জ্যাজ
সঙ্গীতানুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে
বাংলাদেশ থেকে আসছেন চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন থ্রি-এর চ্যাম্পিয়ন
রাশিয়ার প্রবাসী বাংলাদেশিদের গর্ব হৃদি শেখ।
এছাড়া এতে আরও
থাকছে ভারতীয় শিল্পীদের ভরত নাট্যম, কথক ও ক্লাসিক্যাল নৃত্য দল এবং স্থানীয় বাংলাদেশি ও রুশ শিল্পীদের
পরিবেশনা।
অনুষ্ঠান
দুপুর তিনটায় শুরু হয়ে চলবে রাত নয়টা পর্যন্ত।

No comments:
Post a Comment