|
আজ মহান বিজয়
দিবস। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমরা পেয়েছি একটি স্বাধীন
মানচিত্র আর একটি লাল-সবুজ পতাকা।
আজ আমরা প্রাণভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা গভীরভাবে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের ৩০ লক্ষ শহীদকে যারা
বাংলাদেশ এর জন্য অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। স্বাধীনতাযুদ্ধের পরে
যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে রাশিয়ার (তৎকালিন সোভিয়েত ইউনিয়ন) অবদানের কথা
আজও আমরা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করি। বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া পরিবারের পক্ষ থেকে
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে
বসবাসরত বাঙ্গালিদের জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
|
Thursday, December 15, 2016
বঙ্গবন্ধু পরিষদের বিজয় দিবসের শুভেচ্ছা
Sunday, December 11, 2016
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। প্রতিবছর
বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১
সালের এই দিনে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে
হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার,আল
বদর,আল শামস বাহিনীর লোকেরা পাকিস্তান সেনাবাহিনীকে
প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ১৯৭১ সালে বাংলাদেশের
স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ।
এটি ঢাকার মীরপুরে অবস্থিত। স্মৃতিসৌধটির স্থপতি মোস্তফা হালি কুদ্দুস। ১৯৭১ সালের
১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী,
রাজাকার ও আল-বদর
বাহিনীর সহায়তায় বাংলাদেশের বহুসংখ্যক বুদ্ধিজীবীদের হত্যা করে তাদেরকে মিরপুর
এলাকায় ফেলে রাখে। সেই সকল বুদ্ধিজীবীদের স্মরণে সেই স্থানে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
নির্মিত হয়। এ সকল বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার রায়েরবাজার বধ্যভূমিতে নাম জানা ও
না জানা বুদ্ধিজীবীদের সম্মানে নির্মাণ করা হয়েছে ‘শহীদ
বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’।
স্থপতি মো. জামী-আল সাফী ও ফরিদউদ্দিন আহমেদের নকশায় নির্মিত এ স্মৃতিসৌধ ১৯৯৯
সালের ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া বাংলাদেশ ডাকবিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাকটিকিটের সিরিজ বের
করেছে।
![]() |
বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুর ঢাকা। |
১৯৭২ সালে জাতীয়ভাবে প্রকাশিত বুদ্ধিজীবী দিবসের
সঙ্কলন,পত্রিকায় প্রকাশিত সংবাদ ও আন্তর্জাতিক নিউজ
ম্যাগাজিন ‘নিউজ উইক’-এর সাংবাদিক নিকোলাস টমালিনের লেখা থেকে জানা
যায়,শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা মোট ১ হাজার ৭০ জন।
শহীদ
বুদ্ধিজীবী দিবসে সকল বুদ্ধিজীবীকে আমরা বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।
Saturday, December 10, 2016
বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা
রাশিয়ায় বঙ্গবন্ধু পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা
অনুষ্ঠিত হয়েছে। বুধবার মস্কোর স্থানীয় একটি ক্যাফেতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী বছরের সংগঠনের বার্ষিক
কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
এতে সভাপতিত্ব করেন সভাপতি রফিকুল
ইসলাম মিয়া আরজু। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমএম তমাল পারভেজ।
সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল
হক শাকিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ও সভাপতি শাহরিয়াজ মিতু।
বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু এবং
সোভিয়েত ইউনিয়নের ভূমিকা শিরোনামে বই প্রকাশ, ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন
দিবস উদযাপন, জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর
জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত হয়।
মস্কোতে অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী
আল ইমরান ও রহমাতুল্লাহ শুভর জন্য আগামী এক বছরের শিক্ষা বৃত্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক
রফিকুল ইসলাম মিয়াকে সভাপতি ও একই ব্যাংকের আরেক পরিচালক প্রকৌশলী তমাল এস এম
পারভেজকে সাধারণ সম্পাদক করে ৭৮ সদস্যের বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার নতুন কমিটি
গঠন করা হয়।
Subscribe to:
Posts (Atom)






