Thursday, April 14, 2011

Interview of Bangabandhu Sheikh Mujibur Rahman

Famous British TV personality David Frost took this interview of Bangabandhu Sheikh Mujibur Rahman a few days after his return from the Pakistani Jail. This is the interview where Bangabandhu claimed 3 millions of bengali were butchered by the Pakistani army and he requested the world to come forward and help to try the war criminals and reconstruct the newborn nation.


Monday, April 11, 2011

প্রবাসী বাংলাদেশীদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠিত


মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডা.দিপু মনি এমপি বলেছেন,বাঙ্গালী জাতি বীরের জাতি;আমাদের মেরুদন্ড আছে।আমরা জেলীফিস না!।পররাষ্ট্রমন্ত্রী গত ৭ এপ্রিল মস্কোস্থ প্রবাসী বাংলাদেশীদের সাথে এক মতবিনিময় সভায় এই কথা বলেছেন।দুতাবাসের মিলনায়তনে অনুষ্ঠিত ঐ সভায় পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের  বিভিন্ন  প্রশ্নের জবাব দেন।এ সময় পররাষ্ট্রমন্ত্রী সাথে দুতাবাসের রাষ্ট্রদুত ড.এস এম সাইফুল হক উপস্থিত ছিলেন।


বাংলাদেশ-রাশিয়ার মধ্যে বাংকে লেনদেন শুরু করা,বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক রাশিয়ায় আনা এবং রেডিও রাশিয়া থেকে পুনরায় বাংলা ভাষায় রেডিও সম্প্রচার চালু করতে রুশ সরকারকে অনুরোধ করার মত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়বলী আলোচনায় স্থান পায়।মস্কোতে বসবাসরত বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশী মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু পরিষদ,রাশিয়ার সভাপতি ডঃ শহিদুল হক(শানু) বলেছেন,মস্কোতে প্রবাসী বাংলাদেশীদের এখন অনেকগুলো সংগঠন রয়েছে।বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিহাস ও ঐত্যিহ ফুটিয়ে তুলতে এই সংগঠনসমূহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে।তিনি আরও বলেন,যত বেশী সংগঠন,তত বেশী অনুষ্ঠান এবং তাতে পরষ্পরের সাথে যোগাযোগও অনেক বেশী হয়।
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া ও রাশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি ডঃ শফিকুল ইসলাম অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে বলেছেন,যদিও আওয়ামী লীগ সরকার বর্তমানে পুরো দেশেই ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে কিন্তু  সেই হারে তা প্রচারিত হচ্ছে না।তিনি বলেন,মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন রাশিয়া সফর যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুগান্তকারী অধ্যায়ের সূচনা করবে।
ভিডিও

স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ অংশগ্রহন করেছে




মস্কোস্থ বাংলাদেশ দুতাবাস কর্তৃক আয়োজিত বাংলাদেশের ৪০তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ অংশগ্রহন করেছে।৫ এপ্রিল দুতাবাসের মিলনায়তনে আয়োজিত ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডা.দিপু মনি এমপি।অনুষ্ঠানে দুতাবাসের রাষ্ট্রদুত ড.এস এম সাইফুল হক,দুতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য,মস্কোতে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশী এবং শিক্ষার্থীসহ উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী অতিথি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের এক পর্যায় বঙ্গবন্ধু পরিষদের পক্ষথেকে সভাপতি ডঃ শহিদুল হক(শানু) ও সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু পররাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ।  


  

Sunday, April 10, 2011

পররাষ্ট্রমন্ত্রীকে বঙ্গবন্ধু পরিষদের পক্ষথেকে শুভেচ্ছা






রাশিয়া সফরে আসা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডঃ শহিদুল হক(শানু) ও সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু।
   


বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা


বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।ডঃ শহিদুল হক(শানু)কে সভাপতি ও শাহরিয়াজ মিতুকে সাধারণ সম্পাদক করে মোট ৫০ সদস্যের কমিটি গঠন করা হয়।স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গত ২৭ মার্চ রবিবার মস্কোর স্থানীয় একটি রেস্তোরায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সাথে নতুন কমিটির পরিচয় করিয়ে দেওয়া হয়।
  
                                          




নতুন কার্যনির্বাহী কমিটি গঠন প্রসঙ্গে নব-নির্বাচিত সভাপতি ডঃ শহিদুল হক(শানু)সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,১৯৭৯ সালে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখা গঠিত হয়।আমি আশা করছি,আগামী দিনে সংগঠনটি আরও শক্তিশালী হবে।তিনি জাতির জনকের আদর্শকে সমুন্নত রেখে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়াকে আরও গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান