Saturday, December 17, 2011

বঙ্গবন্ধু পরিষদের উদ্দোগে বিজয় দিবস উদযাপন






বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার উদ্দোগে মহান বিজয় দিবসের ৪০তম বার্ষিকী উদযাপিত হয়েছে মস্কোর স্থানীয় একটি রেস্টুরেন্টে ১৬ ডিসেম্বর শুক্রবার বিজয় দিবসের তাত্পর্য নিয়ে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় সংঙ্গীত বাঁজানোর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু  হয়।আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু।আলোচনা সভায় বক্তারা দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবি জানায়।বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ডঃ শহিদুল হক(শানু)তাঁর দেওয়া বক্তব্যে বলেন ,বিজয় দিবস বাঙ্গালী জাতির গৌরবময় দিন পরাধীনতার শৃঙ্খলমুক্ত করতে যে সব বীর শহীদ হয়েছেন তাঁদের প্রতি জানাই অকৃতিম শ্রদ্ধাগতকাল পূর্ণ কর্মদিবস থাকার পরও দেশের টানে অনুষ্ঠানে উপস্থিত হওয়া বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিদের শহিদুল হক ধন্যবাদ জানানঅনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,রাশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি ডঃ শফিকুল ইসলাম,বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়ার সভাপতি সাইদুর রহমান শাহিন এবং বিশিষ্ট কন্ঠশিল্পি ও মস্কোতে বাঙ্গালী কমিউনিটিতে পরিচিত মুখ বিশ্বরুপ সিন্যালপ্রমুখআলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়

No comments:

Post a Comment