Sunday, August 21, 2011

বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার উদ্দোগে জাতীয় শোক দিবস পালিত



জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া গত ১৯ আগষ্ট শুক্রবার মস্কোর কিরগিজ মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে


বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালনের  মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু  হয়।আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু । আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনীর উপর স্মৃতিচারণ এবং একাত্তর সালের স্বাধীনতায় তাঁর ভূমিকা, ত্যাগ ও পরবর্তিতে দেশগড়ার ক্ষেত্রে তাঁর স্বপ্নের কথা তুলে ধরেন।বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ডঃ শহিদুল হক(শানু)তার দেওয়া বক্তব্যে বলেন , বঙ্গবন্ধু ছিলেন সাধারণ মানুষের নেতা।বঙ্গবন্ধুর কোন তুলনা নেই।তার তুলনা তিনি নিজেই। তিনি জাতির পিতা এবং বাংলাদেশের স্থপতিশহিদুল হক আরও বলেন, রাশিয়ায় অল্প সংখ্যক বাংলাদেশীরা আছেন তাই যখন একসাথে সব বাংলাদেশি কোথাও একত্রিত হই এবং একে অপরের সাথে কুশল বিনিময় করি যা আমাদের পারষ্পরিক সৌহার্দ্য-সম্প্রীতিকে আরও বৃদ্ধি করে তোলে মস্কোর বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবাসী বাংলাদেশিদেরকে তিনি রমজানুল মোবারকের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের অন্যান নেতা কর্মীসহ  মস্কোর বিভিন্ন পেশাজীবি প্রবাসী বাংলাদেশিরা  উপস্থিত ছিলেন।


ছবি গ্যালারী 

No comments:

Post a Comment