মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডা.দিপু মনি এমপি বলেছেন,বাঙ্গালী জাতি বীরের জাতি;আমাদের মেরুদন্ড আছে।আমরা জেলীফিস না!।পররাষ্ট্রমন্ত্রী গত ৭ এপ্রিল মস্কোস্থ প্রবাসী বাংলাদেশীদের সাথে এক মতবিনিময় সভায় এই কথা বলেছেন।দুতাবাসের মিলনায়তনে অনুষ্ঠিত ঐ সভায় পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সাথে দুতাবাসের রাষ্ট্রদুত ড.এস এম সাইফুল হক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-রাশিয়ার মধ্যে বাংকে লেনদেন শুরু করা,বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক রাশিয়ায় আনা এবং রেডিও রাশিয়া থেকে পুনরায় বাংলা ভাষায় রেডিও সম্প্রচার চালু করতে রুশ সরকারকে অনুরোধ করার মত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়বলী আলোচনায় স্থান পায়।মস্কোতে বসবাসরত বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু পরিষদ,রাশিয়ার সভাপতি ডঃ শহিদুল হক(শানু) বলেছেন,মস্কোতে প্রবাসী বাংলাদেশীদের এখন অনেকগুলো সংগঠন রয়েছে।বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিহাস ও ঐত্যিহ ফুটিয়ে তুলতে এই সংগঠনসমূহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে।তিনি আরও বলেন,যত বেশী সংগঠন,তত বেশী অনুষ্ঠান এবং তাতে পরষ্পরের সাথে যোগাযোগও অনেক বেশী হয়।
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া ও রাশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি ডঃ শফিকুল ইসলাম অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে বলেছেন,যদিও আওয়ামী লীগ সরকার বর্তমানে পুরো দেশেই ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে কিন্তু সেই হারে তা প্রচারিত হচ্ছে না।তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন রাশিয়া সফর যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুগান্তকারী অধ্যায়ের সূচনা করবে।
ভিডিওবঙ্গবন্ধু পরিষদ রাশিয়া ও রাশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি ডঃ শফিকুল ইসলাম অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে বলেছেন,যদিও আওয়ামী লীগ সরকার বর্তমানে পুরো দেশেই ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে কিন্তু সেই হারে তা প্রচারিত হচ্ছে না।তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন রাশিয়া সফর যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুগান্তকারী অধ্যায়ের সূচনা করবে।

No comments:
Post a Comment