Sunday, August 17, 2014

রাশিয়ায় জাতীয় শোক দিবস পালিত


যথাযোগ্য মর্যাদায় রাশিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মস্কোর স্থানীয় ছামেলী রেস্টুরেন্টে ১৬ আগস্ট শনিবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডঃ শহিদুল হক (শানু)

সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রাশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. শফিকুল ইসলাম, ছাত্রলীগ রাশিয়ার সভাপতি আবদুল্লাহ আল-মামুন, সাধারণ সম্পাদক ফুয়াদ আদনান বিন জামাল, ব্যাবসায়ী ও সমাজ সেবক সালাউদ্দীন প্রমুখ।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর বর্নাঢ্য জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন।

সভাপতি ডঃ শহিদুল হক (শানু) বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন সাধারণ মানুষের নেতা। বঙ্গবন্ধুর কোন তুলনা নেই। স্বাধীনতার প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। কিন্তু তাঁর আদর্শ সদা জীবন্ত, যা বাঙালিদের নিরন্তর জাগ্রত ও উজ্জীবিত রেখেছে।'

অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের অন্যান নেতা কর্মীসহ মস্কোর বিভিন্ন পেশাজীবি প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ১৫ আগস্ট মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়।








No comments:

Post a Comment