যথাযথ
মর্যাদায় বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার উদ্দ্যোগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখা গত ২৪ মার্চ রোববার মস্কোর স্থানীয় ছামেলী রেস্টুরেন্টে নানা কর্মসূচির আয়োজন করে।
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সভাপতি ডঃ শহিদুল হকের(শানু) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনীর উপর স্মৃতিচারণ এবং একাত্তর সালের স্বাধীনতায় তাঁর ভূমিকা, ত্যাগ ও পরবর্তিতে দেশগড়ার ক্ষেত্রে তাঁর স্বপ্নের কথা তুলে ধরেন।

বঙ্গবন্ধু
পরিষদ রাশিয়ার সভাপতি ডঃ শহিদুল হক(শানু)তার দেওয়া বক্তব্যে বলেন , ‘বঙ্গবন্ধু
ছিলেন সাধারণ মানুষের নেতা। বঙ্গবন্ধুর আদর্শ পথ অনুসরণ করে সবাইকে দেশ গড়ার কাজে
এগিয়ে আসতে হবে, তাহলেই আমরা
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারব’ ।
আলোচনা সভায়
আরও বক্তব্য রাখেন রাশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. শফিকুল ইসলাম, বাংলাদেশ
প্রবাসী পরিষদ রশিয়ার সভাপতি কল্লোল দাশ, ছাত্রলীগ রাশিয়ার সভাপতি আবদুল্লাহ
আল-মামুন প্রমুখ।
মস্কোতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নানা পেশার প্রবাসী
বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment